আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার দৌড়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের তরুণরা। তবে নবম হওয়ার লড়াইয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১৯৩ রান করতে পারে জিম্বাবুয়ে। ফলে ৭২ রানে জয় পায় তরুণ টাইগাররা।
২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুটা খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতে তিনাশে কামুনহুকামবি ও চার্লস কুনজি ৪৭ রান সংগ্রহ করেন। ১৩ রান করা তিনাশের মাঠ আউট হওয়ার পর দলের রানের খাতায় আর কোনো রান জমা হওয়ার আগেই মাঠ থেকে বিদায় নেন কুনজি। এরপর ৬৫ রানের মধ্যেই হারায় আরো তিন উইকেট।
তবে ম্যালকম লেক ও লুক জুংবি দলের হাল ধরেন। তাদের জুটি থেকে আসে ৫০ রান। ৩৮ রান করা ম্যালকম আউট হলেও হাফ-সেঞ্চুরি পূরণ করেন জুংবি। ৫০ রান করে তিনি আউট হলেও শেষ দিকে ৩০ রান করে অপরাজিত থাকেন ডেভেন বেল। বাংলাদেশের বোলার মেহেদি হাসান সর্বোচ্চ তিনটি উইকেট পান।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসাইন। এছাড়া ওপেনিং জুটির সাদমান ইসলাম ও জয়রাজ শেখ করেন ৩৪ ও ৫৮ রান। ভালো স্কোর করেছেন ওয়ানডাউনে নামা লিটন দাস। ৪২ বলে ৪৭ রান করে আউট হয়েছেন তিনি।
খেলা
ফাইনালে বাংলাদেশ
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার দৌড়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের তরুণরা। তবে নবম হওয়ার লড়াইয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা।





