আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানেডে সিরিজের ২য় ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে টস হেরে ছিল বাংলাদেশ। কিন্তু টস হারলেও ম্যাচটা জিতেছিল বাংলাদেশ দল।

আগামীকাল এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার সুযোগ টাইগারদের সামনে। দল উজ্জীবিত। বলে-ব্যাটে প্রথম ম্যাচে দারুণ করেছে স্টিভ রোডসের শিষ্যরা। ফিল্ডিং কিছুটা খারাপ গেছে। তবে জয়ের দিনে তা নিয়ে কথা ওঠেনি। এবার ২য় ম্যাচে শতভাগ দিতে চান মাশরাফিরা।

তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হবে মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। উইকেটে থাকবে না খুব বদল। বাংলাদেশ দল তাই এ ম্যাচেও হয়তো দলে আনবে না কোন পরিবর্তন।

তিন পেসার আর দুই স্পিনার হবে আক্রমণের অস্ত্র। ব্যাটিংও থাকবে একই। তাছাড়া জয়ী দলের সমন্বয় ভাঙার অহেতুক ঝুঁকি নেবে কেন টিম ম্যানেজমেন্ট।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পরিকল্পনা নিয়ে মাশরাফি বলেন, সব ম্যাচেই আমাদের পরিকল্পনা একই। কি সেই পরিকল্পনা যা অপরিবর্তিত। ম্যাচে কিংবা ম্যাচের আগের তো ছোট বড় অনেক কৌশলই নিতে হয়। এই যেমন, উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দুই প্রান্ত থেকে স্পিন দিয়ে আক্রমণ করে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচেও কি তাই হবে। মাশরাফি কথাটা বলেছেন ভিন্ন প্রসঙ্গে। সবার সেরাটা চান তিনি, ‘আমাদের পরিকল্পনা হলো প্রত্যেক ম্যাচে নিজের শতভাগ দিয়ে খেলা, যেন আমরা ম্যাচ জিততে পারি।

ম্যাচ জিতলে অনেক কিছুই এড়িয়ে যাওয়া যায়। আমরা বেশ কিছু ক্যাচ ফেলেছি। ম্যাচটা আমরা ৩ উইকেট হারিয়ে জিততে পারতাম। কারণ দ্রুত রান করার আলাদা তাগিদ ছিল না। তবে ওগুলো খেলারই অংশ।

প্রথম ওয়ানডে ম্যাচে মাশরাফি হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। তবে সিরিজ নিশ্চিত করার ম্যাচে তাকে বিশ্রাম দেবে না টিম ম্যানেজমেন্ট। চার ওপেনারকে বিভিন্নভাবে সেট করে মাঠে নামায় বাংলাদেশ দল।

দ্বিতীয় ম্যাচেও দলে থাকবেন তারা। এক ম্যাচ জিতে আত্মতুষ্টির সুযোগ নেই মাশরাফিদের। কারণটা ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার চেজের কথায় পরিষ্কার, ‘সিরিজ শেষ মোটেও বলবো না। আমরা দারুণভাবে সিরিজে ফিরতে যাচ্ছি।

মুহিব