চলমান টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেবেন শ্রীলংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। স্থানীয় একটি সংবাদপত্রকে আজ রোববার এ কথা জানিয়েছেন বাঁ-হাতি অভিজ্ঞ খেলোয়াড় সাঙ্গাকারা নিজেই।
৩৬ বছর বয়সী এ তারকা ব্যাটসম্যান বলেন, জাতীয় দলে তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দিতেই তিনি অবসর নেবেন। তবে সংক্ষিপ্ত এ ভার্সনে ঘরোয়া লিগগুলোতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা অব্যাত রাখবেন।
কলম্বোর সানডে আইল্যান্ড পত্রিকাকে সাঙ্গাকারা বলেন, ‘অবশ্যই এটা তার শেষ টি-২০ বিশ্ব কাপ তাতে কোন সন্দেহ নেই। এরপর আমি আন্তর্জাতিক আর কোন টি-২০ ম্যাচ খেলব না।’
‘এটা অনেক কষ্টের তবে এটাই সত্য। এখানেই আমার টি-২০ ক্যারিয়ার শেষ হয়ে যাবে তেমন নয়, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ আমি খেলব। একবার আপনার আন্তর্জাতিক ভবিষ্যত শেষ হয়ে গেলে আপনার উচিত পরবর্তী প্রজন্মকে সুযোগ দেয়া। এটাই স্বাভাবিক নিয়ম।’
২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের ফাইনালে তুলতে শ্রীলংকা দলের নেতৃত্ব দেয় সাঙ্গাকারা এ পর্যন্ত ৫০ আন্তর্জাতিক টি-২০ খেলে সাতটি হাফ সেঞ্চুরিসহ ৩২.৭৭ গড়ে মোট ১৩১১ রান করেছেন।
গত কয়েক মাস যাত দুর্দান্ত ফর্মে থাকা সাঙ্গাকারা গত মাসে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামের দ্বিতীয় টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাকিয়েছেন।
টি-২০ র্যাং কিংয়ের শীর্ষে থাকা শ্রীলংকা টি-২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও বাছাই পর্ব থেকে উন্নীত একটি একটি দলের গ্রুপে খেলবে।
খেলা
বিশ্বকাপের পর টি-২০ থেকে অবসর নেবেন সাঙ্গাকারা
চলমান টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেবেন শ্রীলংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। স্থানীয় একটি সংবাদপত্রকে আজ রোববার এ কথা জানিয়েছেন বাঁ-হাতি অভিজ্ঞ খেলোয়াড় সাঙ্গাকারা নিজেই।





