বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে খুলনা টাইটান্স।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৪৪ রান। জয়ের জন্য কুমিল্লাকে করতে হবে ১৪৫ রান।

খুলনার ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৭ রান করেন হাসানুজ্জামান। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন আন্দ্রে ফ্লেচার। অতিরিক্ত খাত থেকে আসে ২২ রান। বল হাতে কুমিল্লার মাশরাফি বিন মুর্তজা ও সোহেল তানভীর ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন নাজমুল হোসেন শান্ত।

লিগের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই হেরেছে। তাদের ঝুলিতে এখনো কোনো পয়েন্ট জমা হয়নি। সঙ্গত কারণেই পয়েন্ট টেবিলের তলানিতে তাদের অবস্থান।

অন্যদিকে খুলনা টাইটান্স ৩ ম্যাচে মাঠে নেমে মাহমুদউল্লাহর শেষ ওভারের ভেল্কিতে ২টি ম্যাচে জয় পেয়েছে। তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।
এআই