টার্গেটটা খুবই অল্প। তাই দেখেশুনে শান্ত মেজাজে ব্যাটিং করে ১০ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়লো অজিরা। সোমবার (২৭ নভেম্বর) ব্রিসবেনে প্রথম টেস্টের শেষ দিনে প্রথম সেশনেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

জয়ের জন্য বাকি থাকা ৫৬ রান তুলে নেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যাংক্রাফট। ১৯৯০-৯১ মৌসুমের পর অস্ট্রেলিয়ার কাছে এই মাঠে ইংল্যান্ড ১০ উইকেটে হারল।

জয়ের জন্য দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য নির্ধারিত হয় ১৭০ রানের। ওপেনিং জুটিতেই ওয়ার্নার-ব্যাংক্রাফট ১১৪ রান তুলে রবিবার দ্বিতীয় দিনশেষ করেন। সোমবার প্রথম সেশনের এক ঘণ্টার মধ্যেই জয় পায় অজিরা। ওয়ার্নার ৮৭ ও ব্যাংক্রাফট ৮২ রান করে অপরাজিত থাকেন।

এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩০২ ও অস্ট্রেলিয়া ৩২৮ রান করে। এরপর রবিবার চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে যায়। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য নির্ধারিত হয়।