অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে বিধ্বস্ত ভারত।

আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিপক্ষে টসে হেরে বোলিং করছে টাইগার যুবারা। তবে তাদের বোলিংতোপে ৮ উইকেট হারিয়ে ধুকছে ভারত। এর মধ্যে ২টি উইকেটই নেন অফ স্পিনার শামিম।

শেষ রিপোর্ট বাংলাদেশের বোলারদের আক্রমাণাত্মক বোলিংয়ের সামনে ৩২.৪ ওভারেই মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গেছে শক্তিশালী ভারত।

ফাইনালে ভারত টস জিতে ব্যাটিংয়ে নেমেই পড়ে বিপদে। মাত্র ৮ রানে তারা হারায় ৩ উইকেট। তানজীম হাসান সাকিব ও মৃত্যুঞ্জয় চৌধুরীর তোপে ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার।

তানজীমের বলে ভারতীয় ওপেনার অর্জুন আজাদ রানের খাতা খোলার আগেই ফেরেন প্যাভিলিয়নে। এরপর উইকেট উৎসবে যোগ দেন মৃত্যুঞ্জয়। এই বাঁহাতি পেসারের শিকার তিলক ভার্মা (২)। ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবার রান আউট হয়ে ফেরেন আরেক ওপেনার সুভেদ পার্কার (৪)।

ধাক্কাটা অবশ্য কাটিয়ে ওঠার চেষ্টা করেছিল যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু শামীমের ঘূর্ণিতে আবারও এলোমেলো। এক ওভারে বাংলাদেশি স্পিনার তুলে নেন শাশ্বত রাওয়াত (১৯) ও বরুণ লাভান্দের (০) উইকেট দুটি। পরে শামীম ফিরিয়েছেন ৩৩ রান করা ধ্রুব জুরেলকেও। তার এই উইকেটের আগেই অবশ্য মাহমুদুল হাসানের থ্রোতে রান আউট হয়ে ফেরেন অথর্ব আঙ্কোলেকর (২)।

৮২ রানে ৭ উইকেট হারানো ভারতের ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জন্মে শাহীন আলমের আঘাতের পর মৃত্যুঞ্জয় ম্যাচের দ্বিতীয় উইকেট তুলে নিলে। যাতে ৮৪ রানে ভারত হারায় ৯ উইকেট। তবে শেষ উইকেটে করণ লাল ও আকাশ সিংয়ের জুটিতে ১০০ ছাড়ায় তাদের স্কোর। মৃত্যঞ্জয়ের শিকার হয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করণ খেলেছেন দলীয় সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার শামীম হোসেনই। তার মতো ৩ উইকেট পেয়েছেন মৃত্যঞ্জয়, ৭.৪ ওভারে তার খরচ মাত্র ১৮ রান। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন তানজীম ও শাহীন।  

বাংলাদেশ অ-১৯ একাদশ: মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, তেহরুদ হরিন, স্বর্গেজ হোসেন আমন, শামিম হোসেন, শামীম হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, রকিবুল হাসান, শাহীন আলম, তানজিম হাসান সাকিব।

ভারত অ-১৯ একাদশ:  আরাউন আজাদ, ভেনা ল্যাভেন, সভাপতি, সাওওয়াত রাওয়াত, তলক বর্মা, ধুলুব জুরেল, কর্ণুলের আওশেশ সিং, আথারভ সিংহ, সাদান্তের আওলোলক, সুদানহী, পাদলধর পাটিল।

এমবি