শ্বাসরুদ্ধকর ম্যাচে অবশেষে জয় পেল বাংলাদেশ দল। জয়ের জন্য শেষ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৮ রান।
স্নায়ুচাপের শেষ ওভারে মাত্র ৪ রান খরচ করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার অসাধারণ বোলিংয়ের সুবাদে শেষ পর্যন্ত ৩ রানের জয় পায় বাংলাদেশ দল।
এই জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ দল। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে কোনো সমীকরণ ছাড়াই ফাইনালে চলে যাবে বাংলাদেশ।
বাংলাদেশ: ২৪৯/৭
আফগানিস্তান: ২৪৬/৭
ফল: বাংলাদেশ ৩ রানে জয়ী।
এমআর





