রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বিসিএল-এ ভালো প্রস্তুতি ও দৃঢ় মনোবল নিয়ে খেলতে নামা বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ভালো কিছু করার।

কিন্তু ব্যটিংয়ে নামার প্রথম ১০ বলে দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবালের বিদায়ে অশনি সংকেত দেখা দেয় বাংলাদেশের সামনে। সেটা কাটিয়ে উঠতে চেষ্টা করেছিলেন অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন। ৩ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে পথে ফেরাতে করেছিলেন এই দুই ব্যাটসম্যান বেশ ভালো খেললেও দলীয় ৬২ রানে আউট হন মুমিনুল।

পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির বলে শট খেলতে গিয়ে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হন। ফেরার আগে ৫ চারে ৩০ রান করেন টাইগার অধিনায়ক। এরপর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে লাঞ্চ বিরতিতে গেছেন খেলোয়াড়েরা। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভারে ৩ উইকেটে ৯৫ রান। তিন নম্বরে ব্যাট করতে নামা নাজমুল হোসাইন অপরাজিত আছেন ৪৪ রানে এবং মাহমুদউল্লাহ অপরাজিত আছেন ১৭ রানে। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ২টি ও মোহাম্মদ আব্বাস নিয়েছেন ১টি উইকেট।

এর আগে রাওয়ালপিন্ডিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। ফলে প্রথমে ব্যাট করতে নামে মুমিনুল হকের বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই পেসার শাহিন আফ্রিদির শিকার হয়ে ফেরেন অভিষিক্ত সাইফ হাসান। সেই রেশ না কাটতেই পরের ওভারে আরেক পেসার মোহাম্মদ আব্বাসের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন তামিম ইকবাল।

এমআর