টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে শুক্রবার শারজাতে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

আজ শুক্রবার ( ২৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হবে ম্যাচ।

বিশ্বকাপের শুরু থেকে ধুঁকছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ, বাছাইপর্ব এরপর সুপার টুয়েলভ। তিন পর্বে ব্যর্থতার বেড়াজাল ছিড়ে বের হতে পারেননি জাতীয় দলের ক্রিকেটাররা।

সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের ফলে লাল সবুজের প্রতিনিধিদের সেমিতে খেলার স্বপ্নটা এখন অনেকটাই ধূসর।

বারবার পরাজয়ের গ্লানি টেনে নিয়ে যেতে যেতে যেন হাঁপিয়ে উঠেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

অকপটে তারা জানান, জয়ের জন্য চেষ্টা করে যাচ্ছেন কিন্তু জয় ধরা দিচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে নাসুম বলে, ‘পারছি না, ঠিক না। হচ্ছে না কিন্তু চেষ্টা করে যাচ্ছি।

হয়তো যা পরিকল্পনা করছি সেটা ভালোভাবে প্রয়োগ করতে পারছি না।’

টানা দুই হারের কারণে খাদের একেবারে কিনারায় চলে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সামনের তিন ম্যাচে জয় ভিন্ন আর কোনো রাস্তা খোলা নেই মাহমুদুল্লাহ বাহিনীর সামনে।

এইচএন