ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সামনে একই সমীকরণ। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে জয়ের বিকল্প নেই। এমন কঠিন সমীকরণের ম্যাচে কিউইদের বিপক্ষে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৩০৬ রানের বিশাল সংগ্রহ গড়েছে ইংলিশরা।

বুধবার ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রেটে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান ইংলিশ দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো।

উদ্বোধনী জুটিতে প্রথম পাওয়ার প্লেতে ৬৭ রান তুলে নেন জেসন রয় ও জিন বেয়ারস্টো। অন্যবদ্য ব্যাটিং করে দু’জনই জোড়া ফিফটি তুলে নেন। উদ্বোধনী জুটিতে ১৮.৪ ওভারে ১২৩ রান যোগ করেন তারা।

তাদের এই জুটি্ ভাঙেন জেমস নিশাম। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রয়। তার আগে ৫৯ বলে ১০টি চারের সাহায্যে ৬২ রানে ব্যাট করছেন জনি বেয়ারস্টো। তার বিদায়ের পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ৭১ রান যোগ করেন জো রুট ও জনি বেয়ারস্টো।

১ উইকেটে ১৯৪ রান করা ইংল্যান্ডের পরের ৭৮ রানে হারায় ৬ উইকেট। ২৫ বলে ২৪ রান করে ফেরেন জো রুট। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া জনি বেয়ারস্টো ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে ফেরেন।

তার আগে ৯৯ বলে ১৫টি চার ও এক ছক্কায় ১০৬ রান করেন জনি বেয়ারস্টো। ১২ বলে ১১ রান করে ট্রেন্ট বোল্টের শিকার জস বাটলার। ২৭ বরে ১১ রান করে মিসেল স্যান্টনারের প্রথম শিকার বেন স্টোকস। ১১ বলে মাত্র ৪ রানে ফেরেন ক্রিস ওকস।

ব্যাটসম্যানদের বিদায়ে প্রতিরোধ গড়ে তুলেও বেশি দূর এগুতে পারেননি ইয়ন মরগান। হেনরির বলে মিসেল স্যান্টনারের অসাধারণ ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক। তার আগে ৪০ বলে পাঁচটি বাউন্ডারিতে ৪২ রান করেন মরগান। শেষ দিকে আদিল রশিদ ও লিয়াম প্লাঙ্কেটের ১৬ ও ১৫ রান করলে ইংল্যান্ড ইনিংস থামায় ৮ উইকেট ৩০৫ রানে।

এমআর