ঢাকা: টেস্ট ক্রিকেট নিয়ে ভারত,অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সংস্কার প্রস্তাবের সমালোচনা চলছে বর্তমান ও সাবেক ক্রিকেটারসহ দেশের সব মহলে। এর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা। দেশের ক্রিকেট বাঁচাতে তাই সরব হয়েছেন তারা।
ইতোমধ্যে ক্রিকেট-ভক্ত হাজারো তরুণ রাস্তায় নেমে এসেছে। তারা বিসিবিকে ওই তিন দেশের প্রস্তাবের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়ার দাবি জানিয়েছে।
এই দাবির অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে ‘বাংলাদেশের ক্রিকেটকে বাঁচান’ নামের একটি সংগঠন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধমে তারা জানিয়েছে, দেশের বরেণ্য ব্যক্তিরা, সাবেক জাতীয় ক্রিকেটার,শিক্ষাবিদ,সাংবাদিক,আইনজীবী,বুদ্ধিজীবী,পেশাজীবী,অনলাইন অ্যাক্টিভিস্টসহ সর্বস্তরের ক্রিকেটপ্রেমী মানুষ মানববন্ধনে অংশ নেবেন।
বাংলাদেশের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস কেড়ে নেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবারও শাহবাগে মানববন্ধন করেছেন সহস্রাধিক তরুণ। এ সময় আইসিসির পদক্ষেপ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতজানু অবস্থানের তীব্র প্রতিবাদ জানান তারা। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন চলে।
খেলা
সোমবার প্রেস ক্লাবে ক্রিকেটভক্তদের মানববন্ধন
ঢাকা: টেস্ট ক্রিকেট নিয়ে ভারত,অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সংস্কার প্রস্তাবের সমালোচনা চলছে বর্তমান ও সাবেক ক্রিকেটারসহ দেশের সব মহলে। এর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা। দেশের ক্রিকেট





