ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। অবশেষে সেটাই হলো। মাঠ ভেজা থাকার কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় মাঠ পরিদর্শন করেছেন আম্পায়াররা। পরিদর্শন শেষে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি।

মাঠ পুরোপুরি প্রস্তুত না হওয়ায় ৭টায় আবারও পরিদর্শন করবেন আম্পায়ার।  এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার সকাল থেকে রাজধানীতে বৃষ্টি ঝরেছে। বিকাল ৪ টার দিকে থামে বৃষ্টি। তবে কোথাও জমেনি পানি। ৫টার দিকে সরানো হয় সেন্টার উইকেটের কাভার। তারপর থেকে চলছে মাঠ প্রস্তুত করার কাজ।

আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যার পর আকাশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সেটাই হয়েছে, আপাতত আকাশে কোনো মেঘ নেই। তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা। তাতে ম্যাচ গড়াতে কিছুটা সময় লাগছে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, রায়ান বার্ল, রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, নেভিল ম্যাডজিভা, টাইমসেন মারনুমা, ক্রিস এম্পোফু, টনি মানিয়োঙ্গা, টিনেওটেন্ডা মাতুমবোডজি, রিচমন্ড মাতুমবামি ও আইন্সলে এনডোভু।

এমবি