চেলসি কোচ হোসে মরিনহোকে ২৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল এসোসিয়েশন। চেলসির বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে রেফারিকে প্রভাবিত করার প্রচারণা চালানো হয়েছে বলে মন্তব্য করায় তাকে এই জরিমানা করা হয়েছে।

গত ২৮ ডিসেম্বর সাউদাম্পটনের সঙ্গে তার দল চেলসি ১-১ গোলে ড্র করে। ম্যাচটিতে একটি পেনাল্টি শট থেকে তার দল বঞ্চিত হয়েছিল বলে মন্তব্য করেছিলেন। সেই সঙ্গে ওই মন্তব্যও করেছিলেন পর্তুগীজ এই কোচ।

ফুটবল এসোসিয়েশন মরনিহোর বক্তব্যকে "অযথার্থ এবং খেলাকে বিতর্কিত করা'' বলে জানিয়েছে।

সেন্ট ম্যারিতে অনুষ্ঠিত ওই ম্যাচে বক্সের মধ্যে মাট টারগেটসের সঙ্গে ধাক্কা লাগার পর ডাইভ দেয়ায় সেস ফেব্রিগাসকে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি অ্যান্থনি টেইলর।

ম্যাচটি ড্রতে শেষ হওয়ার পর মরিনহো বলেছিলেন, "গণমাধ্যম, কমেন্টেটরস ও অন্য ম্যানেজাররা এ সব (রেফারির উপর চাপ) করান।"

এরপর সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, "চেলসির বিপক্ষে একটা প্রচেষ্টা চলছে। আমি জানি না কেন এই প্রচেষ্টা। আমি এসব পাত্তা দেই না। প্রত্যেকেই জানে এটা পেনাল্টি ছিল।"

এর আগে ২২ ডিসেম্বর স্টোকের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচের আগে মন্তব্য করার জন্য মরিনহোকে সতর্ক করে দেয়া হয়েছিল। তিনি রেফারি নেইল স্বব্রিককে ভাল পারফরম্যান্স করেছে বলে হেয় করেছিলেন।

জেডআই