ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড।  

আজ (০৯ জুলাই) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ফাইনালের ওঠার যুদ্ধে  টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

হাই ভোল্ডেজ এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে ফিল্ডিংয়ে নেমেছে ভারত।

এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ১৬০ বার দেখা হয়েছিলো নিউজিল্যান্ড-ভারতের। এর মধ্যে ভারত জয় পায় ৫৫ ম্যাচে এবং নিউজিল্যান্ড জিতেছে ৪৫ ম্যাচ। বাকি ৬ ম্যাচের ৫ টি পরিত্যক্ত, ১ টি ফলহীন।

বিশ্বকাপে ৮ বারের মুখোমুখি দেখায় ভারতের চেয়ে ১ জয় বেশি নিউজিল্যান্ডের। টিম ইন্ডিয়ার জিতেছে যেখানে ৩ ম্যাচ, সেখানে কিউইদের জয় ৪ ম্যাচে। বাকি ১ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস/কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

এমবি