বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিকেল ৪টা ৫৫ মিনিটে জিম্বাবুয়ে দলকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
১১ তারিখ ঢাকায় এসে একদিন বিশ্রাম নিওয়ার পর মঙ্গলবার দুপুর ১২টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর যাবে স্প্রিং বকরা। যশোর বিমানবন্দর থেকে বাসযোগে ম্যাচ ভেন্যু খুলনায় পৌঁছবে তারা।
১৩ ও ১৪ তারিখ অনুশীলন করার পর ১৫ তারিখ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এরপর ১৭, ২০ ও ২২ জানুয়ারি সিরিজের বাকি তিনটি ম্যাচ খেলবে তারা।
উল্লেখ্য, সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে বিকেল ৩টায়।
এমএম





