টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করতে পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। এই ম্যাচে আজ পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওমানের আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করেছে বাংলাদেশ।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পাপুয়া নিউগিনি থেমে গেলো ৯৭ রানেই। যার ফলে টি-২০ ইতিহাসে বাংলাদেশ তুলে নিলো সবচেয়ে বড় জয়।

সাকিব আল হাসান ব্যাট হাতে ৪৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ৪ উইকেট। শুধু তাই নয়, ৪ ওভার থেকে মাত্র ৯টি রান নিতে পেরেছে পাপুয়া নিউগিনির ব্যাটাররা। এই সাথে পাপুয়া নিউগিনির ব্যাটসম্যানদের সামনে ত্রাস হিসেবে হাজির হন সাইফউদ্দিন, তাসকিন এবং মেহেদী হাসানরা।

মাহমুদউল্লাহর ঝড়ো হাফসেঞ্চুরি (৫০), সাকিব আল হাসান (৪৬), আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ে টাইগারদের স্কোর দাঁড়ায় ১৮১ রানে।

বাংলাদেশ তুললো টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান। এর আগে ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ১৮০ রান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৮১/৭ ( নাঈম ০, লিটন ২৯, সাকিব ৪৬, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ৫০, আফিফ ২১, সোহান ০, সাইফুদ্দিন ১৯* , শেখ মেহেদী ২* ; মরেয়া ২/২৬ , রাভু ২/৪০, চাঁদ ০/৫৩, সেসে ০/২০ , আসাদ ২/২৬ , আমিনি ০/৯, আটাই ১/৬)

পাপুয়া নিউগিনি: ১৯.৩ ওভারে ৯৭ (সিকা ৫, আসাদ ৬, আমিনি ১, সেসে , আটাই ০, হিরি ৮, ভানুয়া ০, ডরিগা ৪৬* , চাঁদ ১১, মরেয়া ২, রাভু ৫ ; সাইফুদ্দিন ২/২১, মোস্তাফিজ ০/৩৪, তাসকিন ২/১২ , সাকিব ৪/৯, শেখ মেহেদী ১/২০)

ফল: বাংলাদেশ ৮৪ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।

এমবি