বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘নাইকি’।গত বছর সিদ্ধান্ত নেয় যে, তারা আর ভারতীয় ক্রিকেটারদের ব্যাটের পৃষ্ঠপোষকতা দেবে না। কারন হিসেবে তারা জানিয়েছে ভারতীয় ক্রিকেটের সাথে থেকে তাদের কোন্ লাভ আসেনা।

তাই ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে পৃষ্ঠপোষকতা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে তখন তারা জানায়। আর এবার ভারত ক্রিকেট দলের পাশ থেকে সরে গেলো বিখ্যাত টিভি সম্প্রচার প্রতিষ্ঠার ‘স্টার’। ভারতের পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দলের জার্সির পৃষ্ঠপোষক তারা।

দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় দলের খেলোয়াড়দের জার্সির ওপর ‘স্টার’ লেখা চলে আসছে। ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তাদের বর্তমান চুক্তির মেয়াদ ৩১মার্চ পর্যন্ত। কিন্তু ‘স্টার’ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই চুক্তি আর নবায়ন করবে না। নারী ও অনূর্ধ্ব-১৯ দলের পৃষ্ঠপোষক থাকবে কিনা সেটা জানা যায়নি।

ভারত ক্রিকেট দলের জার্সির পরবর্তী পৃষ্ঠপোষক কারা সেটা এখনো জানা যায়নি। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডে চলছে চরম অস্থিরতা। বোর্ডের বর্তমান অবস্থার সঙ্গে তারা থাকতে চান না বলে জানালেন। স্টার ইন্ডিয়ার প্রধান নির্বাহি উদয় শংকর এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকতে পেরে গর্বিত।

তবে আমরা স্বচ্ছ থাকতে চাই। কিন্তু এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডে স্বচ্ছতার অভাব রয়েছে। স্বচ্ছতার নিশ্চয়তা ছাড়া পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করা বেশ ঝামেলাপূর্ণ। তাই আমরা চুক্তি নবায়ন করছি না।’

মাহমুদ