কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার সপ্তাহখানেক পরই নিয়োগ পান সাবেক ডাচ মিডফিল্ডার ও কোচ মার্ক ফন বোমেল।
এক স্পন্সরশিপ অনুষ্ঠানে কর্তোয়া বলেন, ‘বোমেলের নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, তাই খুব একটা অবাক হইনি। অ্যান্টওয়ার্পে তিনি দারুণ কাজ করেছেন। অনেক খেলোয়াড়ই তার সম্পর্কে ইতিবাচক কথা বলে। তিনি নিজেও সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন, তাই বড় ম্যাচের চাপ সম্পর্কে জানেন। এটা খেলোয়াড়দের কাছ থেকে স্বাভাবিকভাবেই সম্মান এনে দেয়।’ তবে ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক ভ্যান বোমেলের অধীনে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিশ্বকাপ শেষের পরও বেলজিয়ামের হয়ে খেলে যেতে চাইলেও নেশনস লিগে বিশ্রাম চেয়েছেন। তিনি বলেন, ‘জাতীয় দলে খেলতে চাই। তবে আগে তার সঙ্গে কথা বলতে হবে। নেশনস লিগে কিছুটা বিশ্রাম চাই। এ বিষয়ে সমঝোতা হলে এরপর সিদ্ধান্ত নেব, জাতীয় দলে ক্যারিয়ার চালিয়ে যাবো কি না।’
কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে বিদায় নেয় স্পেন। সেই ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। তার বদলি সেনে লামেন্সের ভুলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় বেলজিয়াম। কথা বলেছেন নকআউট পর্বের সেই ম্যাচ নিয়েও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুধু গোলকিক নিতে পারছিলাম না। একজন ডিফেন্ডার সেটা করতে পারতো। ওপেন প্লেতে আমি খেলতে পারতাম। কিন্তু কোচ বলেছিলেন, শতভাগ ফিট খেলোয়াড়রাই খেলবে। আমি সেটা মেনে নিয়েছিলাম।’
সাবেক কোচ রুডি গার্সিয়ার সঙ্গে কোনো বিরোধ ছিল না বলেও স্পষ্ট করেছেন কোর্তোয়া। তিনি বলেন, ‘স্পেনের বিপক্ষে খেলতে না পারায় অবশ্যই হতাশ ছিলাম। কিন্তু দলের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এ নিয়ে আমাদের মধ্যে কোনো তিক্ততা ছিল না। আমি কখনোই গার্সিয়া সম্পর্কে খারাপ কিছু বলতে চাইনি।’
এমএম