মাঠে নামার আগে সবদিক দিয়েই এগিয়ে ছিল কোস্টারিকা। তবে মূল মঞ্চে এর প্রমাণ পাওয়া গেল না। একচেটিয়া আধিপত্য বিস্তার করে গেল সার্বিয়া।

বুঝতেই পারছেন জয়ী দলটির নামও এটি। তুলনামূলক শক্তিশালী কাইলর নাভাসের দলকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ইউরোপের দেশটি।

র‌্যাংকিংয়ে কোস্টারিকার অবস্থান ২৫তম আর সার্বিয়ার স্থান ৩৫তম। তবে খেলায় এর ছিটেফোঁটাও পাওয়া গেল। শুরু থেকেই দুর্দান্ত দাপট দেখিয়েছে সার্বিয়া।

একের পর এক আক্রমণে প্রতিপক্ষরা ব্যতিব্যস্ত রেখেছেন সার্বিয়ানরা। তবে গোলমুখ খুলছিল না। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যেতে হয় তাদের।

এমআর