ত্রিদেশীয় সিরিজ জিতে ৩দিনের ছুটিতে দেশে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  

আজ (২২ মে) বুধবার সকালে তিনি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন। এসময় বিশ্বকাপের জন্য দোয়া চেয়েছেন নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি।  

তিনি প্রথমে লন্ডনে যাবেন। সেখানে দশ দলের অধিনায়কদের নিয়ে আইসিসি একটি ইভেন্ট আয়োজন করেছে। সেটাতে যোগ দিবেন।

এরপর যাবেন কার্ডিফে। যেখানে ২৬ ও ২৮ মে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে।

দেশ ছাড়ার আগে মাশরাফি বলেছেন, “ত্রিদেশীয় সিরিজ জিতে দলের সবাই বেশ আত্মবিশ্বাসী। আপনারা দোয়া করবেন বাংলাদেশ দলের জন্য, যা তে আমরা ভালো করতে পারি।”

উল্লেখ্য, গত ১৭ মে (শুক্রবার) আয়ারল্যান্ডের মালাহাইডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতে নিয়েই দেশে ফিরেন মাশরাফি বিন মুর্তজা।

এমবি