আবুধাবীতে রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলায় মাঠে নামছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-ওয়ান।

এবারের আসরে শুরুটা ভাল হয়নি কলকাতার। কোভিডের হামলায় ভারতে বন্ধ হয়ে যাবার আগে ৭ ম্যাচে মাত্র ২ টি জয় পেয়েছে নাইটরা।

৫ হারে অবস্থান টেবিলের ৭ নম্বরে। বিপরীতে ৫ জয় ও ২ হারে টেবিলের ২য়তে ব্যাঙ্গালুরু।

২য় কিস্তি শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। স্থান পরিবর্তন হওয়ায় এবার ভাগ্য পরিবর্তনের আশাও করছেন সাকিব-নারাইনরা।

আইপিএলের ১৪তম আসর তিন ম্যাচে অংশ নেন সাকিব। ৩৮ রান তোলার পাশাপাশি ২টি উইকেটও তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এইচএন