সিলেটবাসির দীর্ঘ দিনের দাবি পুরোন হয়েছে। আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পেয়েছে সিলেট স্টেডিয়াম।
রোববার বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টির নিশ্চিত করেছেন।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামটির কাজ শেষ হয়েছিল অনেক আগেই। গত ৪ মার্চ আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো চূড়ান্তভাবে স্টেডিয়াম পরিদর্শন করেন। তার পরিপ্রেক্ষিতেই সিলেট স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা দিয়েছে আইসিসি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। তাছাড়া আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচই আয়োজন করবে সিলেট।
প্রায় সাড়ে ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। সুসজ্জিত প্রেস-বক্স, ড্রেসিংরুম ছাড়াও রয়েছে এলইডি জায়ান্ট স্কোরবোর্ড।
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পেল সিলেট স্টেডিয়াম
সিলেটবাসির দীর্ঘ দিনের দাবি পুরোন হয়েছে। আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পেয়েছে সিলেট স্টেডিয়াম। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বিষয়টির নিশ্চিত করেছেন।





