টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো টস হারল টাইগাররা। আর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

আজ (রোববার) ইস্ট লন্ডনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।

টেস্ট সিরিজেও ২-০’তে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।

পুরো সিরিজেই ইনজুরিতে জর্জরিত বাংলাদেশের ক্রিকেটাররা। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজই শেষ হয়ে গেছে ওপেনার তামিম ইকবাল ও পেসার মোস্তাফিজুর রহমানের।

তামিম ইকবালের পরিবর্তে একাদশে ফিরেছেন সৌম্য সরকার। অন্যদিকে নাসিরের পরিবর্তে ফিরিছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম, রুবেল হোসেন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা দল: ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), আইডেন মারকরাম, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, টেম্বা বাভুমা, ফারহান বেহার্ডিন, উইলিয়াম মুলডার, ইমরান তাহির, ড্যান প্যাটারসন, আন্ডিলে ফেহলুকওয়ায়ো, কাগিসো রাবাদা।

এমবি