মাঠের ভিতরে ও বাইরে তার মতো এন্টারটেইনার ক্রিকেট বিশ্বে খুঁজে পাওয়া মুশকিল। ব্যাট হাতে তিনি ঠিক যতটাই নৃশংস, ঠিক ততটাই শান্ত স্বভাবে। নিজের দল তো বটেই প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গেও তার সম্পর্ক ছিল মিষ্টি-মধুর। উপকারি, বড় মনের মানুষ ক্রিস গেইল যথার্থই 'ইউনিভার্স বস'।

তার তার ব্যাটিং দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে মাঠে বসে থাকেন ভক্তরা। কিন্তু সেই 'ইউনিভার্স বস' আজ ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাঝঘরে ফিরলেন। আর হতাশ করলেন ভক্তদের। ১৯ বল থেকে মাত্র ৬ রান করে ফিরেন ক্রিস। গেইলকে ফেরান সামি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। 

 

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ (৭২) রান করেন। মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে আসে (৫৬) রান।  

এবিসিদ্দিক