বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল নিশ্চিত করেছে মালয়েশিয়া। বৃহস্পতিবার সেমিফাইনালের লড়াইয়ে সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে তারা।

'এ' গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে খেলার টিকিট নিশ্চিত করেছিল মালয়েশিয়া। এদিকে 'বি' গ্রুপে কোনো ম্যাচে জয় না পেয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিতে আসে সিঙ্গাপুর।

খেলার মাঠেও ব্যবধানটি স্পষ্ট ছিল। যদিও সিলেট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি মালয়েশিয়া। সিঙ্গাপুরও ছিল গোলশূন্য।

উভয় দলই গোলশূন্য থেকে বিরতিতে গেলেও বিরতির পর ৫ মিনিটের মধ্যেই গোলের দেখা পায় মালয়েশিয়া। খেলার ৪৯ মিনিটে এই গোলটি করেন কুমারাহান।

এরপর উভয় দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে ১-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে মালয়রা।

জেডআই