নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে টসটা জিতল অস্ট্রেলিয়াই। অ্যারন ফিঞ্চ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। ২০ ওভার পর্যন্ত ফিঞ্চ আর ওয়ার্নারের জুটি ভাঙা গেল না। মাশরাফি-মুস্তাফিজ-সাকিব-মিরাজ নন, জুটিটা ভাঙলেন সৌম্য! ২১তম ওভারে সৌম্যের বলে রুবেলকে ক্যাচ দিলেন ফিঞ্চ। তখন অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ১২১।

২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ১২৩। ওয়ার্নার করেছেন ৬৩ রান। ফিঞ্চের পর নামেন খাজা। ৫১ বলে ৫৩ রান করে ফেরত যান ফিঞ্চ। যার মধ্যে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কার মার।

মাশরাফি বিন মুর্তজা দলবল নিয়ে ফিল্ডিংয়ে নামার আগে জানিয়ে দিলেন, দলে এসেছে পরিবর্তন। ইনজুরির কারণে দলে নেই সাইফউদ্দিন ও মোসাদ্দেক।

তবে পরিবর্তন এনেও আপাতত কোনো কাজ হলো না বলে মনে হচ্ছে। স্বাচ্ছন্দ্যেই ব্যাট করছেন ফিঞ্চ ও ওয়ার্নার। ১৬ ওভার তিন বলে ১০০ রান পূর্ণ হয় অস্ট্রেলিয়ার। ১০২ বল খেলে ১০০ রানের পার্টনারশিপ গড়লেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। এরই মধ্যে অর্ধশতক করে ফেলেছেন ওয়ার্নার। ২০তম ওভারে অর্ধশতক করে ফেলেন ফিঞ্চও।  

মাশরাফি ও মুস্তাফিজ শুরু করেন বোলিং। তবে স্বাচ্ছন্দ্যেই ব্যাট করছেন দুই ব্যাটসম্যান। মাশরাফি নিজের প্রথম ছয় ওভারে দিয়েছেন ৩১ রান, অন্যদিকে মুস্তাফিজ চার ওভারে দিয়েছেন ২১ রান। পঞ্চম ওভারে একটা সুযোগ এসেছিল। মাশরাফির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছিলেন ওয়ার্নার। তবে সাব্বির তা ধরতে পারেননি।

চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামবেন সাব্বির রহমান ও রুবেল হোসেন। ট্রেন্ট ব্রিজের খেলাটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

গত সোমবার ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্তভাবে হারিয়েছে বাংলাদেশ। সাকিব ও লিটনের দারুণ ব্যাটিংয়ে তিনশ রান তাড়া করে সাত উইকেটে জয় পায় বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দুই জয় পেয়েছে বাংলাদেশ। দুটিতে পরাজয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে। ভারতের বিপক্ষে পরাজিত হয় অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান ৮ এবং বাংলাদেশের ৫।

ওয়ানডেতে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। যার মধ্যে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ; যা এই ইংল্যান্ডের মাটিতেই। অন্যদিকে এ পর্যন্ত বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছে দুই দেশ। দুবারই জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

এমআর