ভারতকে জিতিয়ে দেয়ার পুরস্কার পেলেন ইংলিশ আম্পায়ার ইয়ান গৌল্ড। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে নির্লজ্জ সিদ্ধান্ত দেয়া এ আম্পায়ারকে আইসিসি দায়িত্ব দিয়েছে সেমিফাইনালে। ক্রিকেটের অনেক কিংবদন্তী যেখানে এ ইংলিশ আম্পায়ারের তীব্র সমালোচনা করেছেন, বাংলাদেশের বিপে তার নেয়া সিদ্ধান্তকে ‘বাজে’ হিসেবে উল্লেখ করেছেন সেখানে আইসিসির দৃষ্টিতে তিনি হলেন সেমিফাইনাল পরিচালনার যোগ্য।

দক্ষিন আফ্রিকা ও নিউজিল্যান্ডের সেমিফাইনালে ফিল্ড আম্পায়ার মনোনিত হয়েছেন এ বিতর্কিত গৌল্ড। ২৪ মার্চ অকল্যান্ডে নিউজিল্যান্ড-দক্ষিন আফ্রিকা ম্যাচে মাঠে ইয়ান গৌল্ডের সঙ্গে থাকবেন রড টাকার। তৃতীয় আম্পায়ার নাইজেল লং, চতুর্থ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। ম্যাচ রেফারি ডেভিন বুন।

২৬ মার্চ সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত সেমিতে মাঠে দায়িত্বে থাকবেন আম্পায়ার কুমার ধর্মসেনা ও রিচার্ড কেটেলবার্গ। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার থাকবেন যথাক্রমে মারাইস এরাসমাস, রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

তবে আরেক বিতর্কিত আম্পয়ার পাকিস্তানের আলিম দারকে রাখেনি আইসিসি। হয়তো আইসিসি আরও পুরস্কার দেবে আলিম দারকে। সূত্র : স্পোর্টস

জেআই