ছন্দে ফেরার মিশনে আজ রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারালেও পরের ম্যাচেই দুর্বল লেভান্তের সঙ্গে ২-২ গোলে ড্র করে হোঁচট খেয়েছে রিয়াল। পুরো মৌসুম জুড়েই এমন ছন্দহীন জিদানের দল। লা লিগার টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে মাদ্রিদিস্তানরা। কোপা দেল রে থেকেও ছিটকে গেছে রোজি ব্ল্যাঙ্কোরা। তবুও সুদিনের আশায় আছে জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে চায় তারা। তাই সোসিয়েদাদের বিপক্ষে বড় জয়ের খোঁজে আছে জিদান বাহিনী। ফর্মে ফিরতে মরিয়া সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোও।
এসএম





