সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল।

অাজ (মঙ্গলবার) ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ দল। 

ভারতের দেরাদুনে এই ম্যাচ জয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়ের বাইরে অন্য কোনো দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা।

ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আফগানদের ইনিংসের শুরুটা ছিল বেশ ঝড়ো। বিশেষ করে মোহাম্মদ শেহজাদ ১৮ বলে ২৪ রানের দারুণ একটি ইনিংস খেলে দলকে জয়ের পথ দেখিয়েছিলেন। অবশ্য মাঝে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের জয়টা কিছুটা বিলম্ব হয়েছিল।

আফগানদের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সামিউল্লাহ শেনওয়ারি। ওয়ানডাউনে খেলতে নামা এই ব্যাটসম্যান ৪১ বলে ৪৯ রান করেন।

স্পিনার নাজমুল ইসলাম অপু কোনো উইকেট না পেলেও দারুণ বল করেছেন। প্রথম তিন ওভারে দিয়েছিলেন মাত্র ৫ রান। আর শেষ ওভারে খরচ করেন ৯ রান। বল হাতে দুর্দান্ত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত ও আবু হায়দার রনি। রনি চার ওভারে ১৪ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। আর সৈকত তিন ওভারে ২১ রান দিয়ে দুই উইকেট পান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ গড়েছিল মাত্র ১৩৪ রান। লেগ-স্পিনার রশিদ খান অনেকটা একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে। তিনি চার ওভারে মাত্র ১২ রান দিয়ে বাংলাদেশের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান। তা ছাড়া এক ওভারেই তিনি নিয়েছিলেন তিন উইকেট।

বাংলাদেশের পক্ষে একমাত্র সফল ছিলেন ওপেনার তামিম ইকবাল। তিনি ৪৮ বলে ৪৩ রান করেন। মুশফিক ১৮ বলে ২২ রান করে ফিরে যান। 

সংক্ষিপ্ত স্কোর:

 

বাংলাদেশ দল: ২০ ওভারে ১৩৪/৮ (লিটন ১, তামিম ৪৩, সাব্বির ১৩, মুশফিক ২২, মাহমুদউল্লাহ ১৪, সাকিব ৩, সৌম্য ৩, মোসাদ্দেক ০, আবু হায়দার ২১*, নাজমুল ৬*; মুজিব ০/১৫, শাপুর ১/৪২, নবি ২/১৯, জানাত ১/৪০, রশিদ ৪/১২)। 

আফগানিস্তান দল: (লক্ষ্য ১৩৫) ১৮.৫ ওভারে ১৩৫/৪ (শাহজাদ ২৪, গনি ২১, শেনওয়ারি ৪৯, স্টানিকজাই ৪, নবি ৩১*, শফিকুল্লাহ ০*; নাজমুল ০/১৪, সাকিব ০/৩৭, রুবেল ১/৩৮, আবু হায়দার ১/১৪, মাহমুদউল্লাহ ০/৯, মোসাদ্দেক ২/২১)।

এমবি