১১০ রানেই গুটিয়ে গেল ভারত। নিউজ ল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১০ রানে গুটিয়ে গেছে। ফলে জয়ের জন্য এখন নিউজ ল্যান্ডের দরকার ১১১ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের হাইভোল্টেজ ম্যাচে রোববার মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কেন উইলিয়ামসন। এই ম্যাচটিকে ভাবা হচ্ছে বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনাল।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের কাছে। রোববার যে দল জিতবে, তাদের সেমিতে ওঠার সম্ভাবনা থাকবে।
ভারতীয় একাদশ থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বর কুমার। দলে ঢুকেছেন ইশান কিষাণ ও শার্দুল ঠাকুর। অন্য দিকে, কিউই দলে টিম সেইফার্টের জায়গায় খেলছেন অ্যাডাম মিলনে।
ভারত একাদশ : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ইশান কিশান, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, বরুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।
এবিএস





