বগুড়ায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এদিন বিকেল ৩ টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা মাঠে দ্বিতীয় মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৪ শুরু হবে।
রোববার থেকে এ টুর্নামেন্ট শুরু হবে বলে জানা যায়।
শনিবার সন্ধ্যায় বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম আলম বিষয়টি জানান।
তিনি জানান, উদ্বোধনী ম্যাচে করতোয়া একাদশ খেলবে বাঙালি একাদশ এর বিপক্ষে এবং পরের ম্যাচে যমুনা একাদশ খেলবে নাগর একাদশের বিপক্ষে। উভয় পক্ষের বিজয়ী দুইদল সোমবার বিকেল ৩ টায় একই মাঠে একে অপরের মুখোমুখি হবে।
এর আগে সংগঠনের সভাপতি সাংবাদিক তোফাজ্জল হোসেন জানিয়েছেন, বগুড়ায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও টিভি মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে লটারির মাধ্যমে ৪ টি দল গঠন করা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে সুষ্ঠুভাবে মিডিয়া কাপ খেলা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং তন্ময় কমিউনিটি সেন্টারের সৌজন্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





