ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের রোমাঞ্চকর ম্যাচে রোমাকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে ইতালির ক্লাবটিকে ৫-৪ ব্যবধানে হারায় ইংলিশ জায়ান্টরা।
মঙ্গলবার ম্যাচটি অনুষ্ঠিত হয় গত ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের এই টুর্নামেন্টে এমসিজিতে গত শনিবার রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল রোমা। তবে আজ ম্যানসিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে ইতালিয়ান ক্লাবটি।
ম্যাচের ১৩৭ সেকেন্ডের মাথায় ম্যান সিটিকে লিড এনে দেন অভিষিক্ত রাহিম স্টার্লিং। সতীর্থ কেলেছি লেনাছোর পাস থেকে দারুণ এক শটে গোলটি করেন এ মৌসুমেই লিভারপুল থেকে ম্যানসিটিতে যোগ দেওয়া এই ইংলিশ স্ট্রাইকার। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যানসিটি। পাঁচ মিনিট পরেই রোমাকে ১-১ সমতায় ফেরান মিরালেম পিজেনিক।
প্রথমার্ধে আর কোনো গোল না-হলেও বিরতি থেকে ফিরেই লিড নেয় ম্যানসিটি। ৫১ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দেন লেনাছো। তবে নির্ধারিত সময়ের তিন মিনিট আগে আদেম এলজাজিক গোল করলে আবারও সমতায় (২-২) ফেরে রোমা।
এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনো অতিরিক্ত সময় না থাকায় রেফারি ট্রাইবেকারের বাঁশি বাজান। আর টাইব্রেকারে দুটি দারুণ সেভ করে রোমাকে ৫-৪ গোলের জয় উপহার দেন গোলরক্ষক জো হার্ট।
কেএইচ





