শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। প্রায় তিন বছর পর ওয়ানডে খেলতে যাচ্ছেন শফিউল ইসলাম।

বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।

বিকাল ৩টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশন। র‌্যাবিটহোলের ওয়েবসাইটেও ম্যাচটি সরাসরি দেখা যাবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, অভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, লাহিরু থিরিমানে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা ও লাসিথ মালিঙ্গা।