নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র বৃহস্পতিবারই সম্ভবত সরকারি ভাবে বার্সেলোনায় ফিরছেন। আপাতত অপেক্ষা স্পেনের ক্লাবের চূড়ান্ত ঘোষণার। ইউরোপের দলবদল শেষ হচ্ছে ২ সেপ্টেম্বর।

তার আগেই লিয়োনেল মেসির পছন্দের ফুটবলার নেমার ‘ঘরে ফিরছেন,’ বলে শোনা যাচ্ছে। গোটা গ্রীষ্মই নেইমারের পিএসজি ছাড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা চলছে।

জল্পনার অবসান হতে পারে আজ। পিএসজি ছেড়ে ব্রাজিলীয় তারকা শেষ পর্যন্ত কোন ক্লাবে সই করেন সেটা নিয়ে এতদিন আগ্রহ বেশি ছিল। নেমার নিজে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি বার্সায় ফিরে আবার মেসিদের সঙ্গে খেলতে চান। যদিও তাঁকে নেওয়ার দৌড়ে ছিল রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসও।

স্পেনের আল চিরিঙ্গুইটোর বরাতে দ্য ডেইলি সান বলছে, লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা আনুষ্ঠানিক ঘোষণা দিতে চলেছে। এদিকে ঐতিহ্যবাহী দলটির অন্যতম পরিচালক জেভিয়ার বরডাস নেইমার সংক্রান্ত উত্তর দিতে গিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা খুবই কাছে চলে এসেছি।’

২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ব্যয়ের পরিমাণ কত? সেটার দিকেই মূলত সবার বিশেষ দৃষ্টি। ২০১৭/১৮ মৌসুমে ১৯৮ মিলিয়ন পাউন্ডে বার্সাকে বিদায় জানিয়ে প্যারিসে পাড়ি জমান নেইমার। হয়ে যান বিশ্বের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। যদিও লিগ ওয়ানে গিয়ে গেল দুই মৌসুমের বেশিরভাগ সময়ই ইনজুরিতেই থাকতে হয় তাকে।

পাশাপাশি বেশ অস্বস্তিতেও পড়তে হয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। স্প্যানিশ গণমাধ্যমগুলো তখন থেকেই জানাচ্ছিল, বার্সায় ফিরতে চান সাম্বা তারকা।

অন্যদিকে কিছুতেই নেইমারকে ছাড়তে চাচ্ছিল না পিএসজি কর্তৃপক্ষ। কাতালান দলটির পাশাপাশি রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসও নেইমারকে দলে ভেড়ানোর সুযোগ খুঁজছিল। আর এতে ফ্রেঞ্চ দলটি মাঝে মাঝে আকাশচুম্বি দাম হাঁকাতে থাকে নেইমারকে নিয়ে। সব শেষ বার্সার সঙ্গে একটি জায়গাতে স্থির হয় পিএসজি। এমটাই সংবাদ প্রকাশিত হচ্ছে।

ডেইলি সান আরও জানাচ্ছে, ১১৮ মিলিয়ন পাউন্ডের সঙ্গে উসমানে ডেম্বেলে ও ইভান রাকিটিচকে দলে যোগ করে নেইমারকে বিদায় জানাতে চলেছে পিএসজি।

যদিও ডেম্বেলের এজেন্ট মৌস্সা সিসকো জানিয়েছেন, ডেম্বেলে শতভাগ বার্সাতেই থাকছেন। তবে এরই মধ্যে নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে বার্সার নাম মুছে দিয়েছেন এই ২২ বছর বয়সী ফ্রেঞ্চম্যান।

অন্যদিকে ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার রাকিটিচ আগেই ধারণা দিয়েছিলেন নু ক্যাম্পকে বিদায় জানাতে চলেছেন তিনি।

 

এএস