উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানলেন টাইগার বোলার মোহাম্মদ সাইফুদ্দিন। তার বলে মুশফিকের হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন ক্যারিবিয় ওপেনার ক্রিস গিইল।

আউট হবার আগে তিনি করেন ১৩ বলে শূন্য রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়দের সংগ্রহ ৩.২ ওভারে ১ উইকেটে ৬ রান।

অলরাউন্ডার সাইফুদ্দিনের বোলিং তোপে ১৩ বোলে শূন্য রানেই আউট হন গেইল। সাইফুদ্দিনের বোলিংয়ে ক্যাচ ধরেন মুশফিকুর রহিম। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেট খুইয়ে ১৮ রান।

সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে এ ম্যাচে জয়টা টাইগারদের জন্য খুবই বেশি প্রয়োজন। তাই ক্যারিবীয়দের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না মাশরাফিরা।

বাংলাদেশ দলের একাদশ

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ

ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, শেলডন কটরেল, ওশানে থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।

 

এএস