বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়ে তামিমের পর ফিরেছেন সৌম্য সরকার। দুই বাঁহাতি ব্যাটসম্যান ৪২ বলে ছুঁয়েছিলেন পঞ্চাশ। ৩৯ বলে ১৬ রান করে ফিরেছেন মারকুটে ওপেনার তামিম। তার দেখানো পথেই হাঁটেন সৌম্য। অর্ধশতক থেকে ১০ রান দূরে ৪০ রান করেই ফিরেন।
এরপরই হাল ধরে সাকিব আল হাসান-মুশফিকুর রহিম। প্রথমে তারা ধীর গতিতে এগুতে থাকে। প্রথমে সাকিব এরপর মুশফিক অর্ধশতক করেন। তাদের জোড়া অর্ধশতকে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৫ রান। সাকিব ৬০ ও মুশফিকুর ৬৪ রান নিয়ে ব্যাট করছেন।
এবিসিদ্দিক





