চোকার দক্ষিণ আফ্রিকা চোকারই থেকে গেল। হয়তো বা এটা তাদের প্রাপ্যই ছিল। ব্যাটিং নির্ভর ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল। আর লক্ষ্যটাও দিল ধরা-ছোঁয়ার মধ্যে। মাত্র ১৭৩ রান। বল হাতে এক বিরাট কোহলিকেই আউট করতে পারেনি তারা। ফলে ৫ বল হাতে থাকতেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। সেই সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেছেন ওপেনার রোহিত শর্মা। তবে বেশি দূর যাওয়ার আগেই আউট হয়ে গেছেন তিনি। ১৩ বলে ২৪ রান করে হেন্ডরিকসের বলে ডুপ্লেসিসের তালুবন্দী হন তিনি।
আজিঙ্কায় রাহানের সঙ্গে যোগ দেন বিরাট কোহলি। রাহানে ৩২ রান করে আউট হলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন কোহলি। ৩৫ বলে হাফ-সেঞ্চুরি পার করা এই ব্যাটসম্যান ৭২ রান নিয়ে অপরাজিত থাকেন। ৪৪ বলে ৫টি চার ও দুটি ছক্কায় এই স্কোর করেন তিনি। এছাড়া রায়নার ১০ বলে ২১ রান উল্লেখযোগ্য।
এর আগে ফাফ ডু প্লেসিস ও ডুমিনির ব্যাটে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং ওভারেই ভুবনেশ্বরের বলে ধোনির তালুবন্দী হন ৪ বলে ৬ রান করা ডি কক। ষষ্ঠ ওভারের প্রথম বলেই প্রোটিয়াদের ভরসার পাত্র হাশিম আমলাকে বিদায় করে দেন অশ্বিন। বোল্ড হওয়ার আগে ১৬ বলে ২২ রান করেছেন আমলা। তবে ঝোড়ো ব্যাটিং করে দলকে আশার আলো দেখান দলনেতা ফাফ ডু প্লেসিস। পূর্ণ করে ফেলেন অর্ধ-শতক। কিন্তু এরপরই আউট হয়ে গেলেন তিনি। এবারও বোল্ড করলেন অশ্বিন। মাঠ ছাড়ার আগে ৪১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করেন এই ব্যাটসম্যান।
এরপরও অশ্বিনের পালা শেষ হয়নি। নিলেন ডি ভিলিয়ার্সের উইকেটটিও। ১০ রান করে রোহিত শর্মার তালুবন্দী হন ভিলিয়ার্স। এরপর দরের হাল ধরেন ডুমিনি। শেষ পর্যন্ত টিকে থেকে ৪০ বলে ৪৫ রান করেন তিনি। তার সঙ্গে অপরাজিত থাকা মিলার ১২ বলে ২৩ রান করেন।
খেলা
কোহলির ব্যাটে ফাইনালে ভারত
চোকার দক্ষিণ আফ্রিকা চোকারই থেকে গেল। হয়তো বা এটা তাদের প্রাপ্যই ছিল। ব্যাটিং নির্ভর ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল। আর লক্ষ্যটাও দিল ধরা-ছোঁয়ার মধ্যে। মাত্র ১৭৩ রান। বল হাতে এক বিরাট কোহলিকেই





