১০ উইকেটে ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়।
শাহীন শাহ আফ্রিদির শুরুর ঝড় সামলে হাইভোল্টেজ ম্যাচে ব্যাট হাসালেন ক্যাপ্টেন বিরাট কোহলি। রানের দেখা পেলেন রিশব পান্থও। দুজনের ব্যাটের ওপর ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণের ম্যাচে পাকিস্তানের সামনে ১৫২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত।
পাকিস্তানের দুরন্ত বোলিংয়ে পুঁজিটা খুব বেশি বড় করতে পারেনি ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে ভারত।





