এশিয়া কাপে বাংলাদেশ বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট খেলা দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (০২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে শেখ হাসিনা বাসা থেকে রওয়ানা হন। ৮টার দিকে তিনি মাঠে পৌঁছান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব অাশরাফুল আলম খোকন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খেলা উপভোগ করতে প্রধানমন্ত্রী মাঠে এসেছেন।
২০১২ সালের এশিয়া কাপে ২২ মার্চ মিরপুরে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপাবঞ্চিত হয় টিম বাংলাদেশ। হারের বেদনায় অঝরে কেঁদেছিলেন সাকিব-মুশফিকরা। সঙ্গে কাঁদিয়েছিলেন দেশের ক্রিকেট প্রেমীদেরও। এবার সে প্রতিশোধ নেওয়ার পালা।
এআজে/এমআর





