দ্বিতীয় বলে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দিলেন নাইম শেখ। পাপুয়া নিউগিনির বোলার কাবুয়া মোরেয়ার হাফভলি বলকে ডিপ স্কয়ার লেগে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেন। সেসে বাউর হাতে গিয়ে পৌঁছায় সেই বলটি।

এর আগে প্রথম বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেলেছিলেন। কিন্তু ভাগ্য ভালো, বলটা উইকেটরক্ষকের হাতে যাওয়ার আগেই মাটিতে পড়ে যায়।

বাংলাদেশ স্কোয়াড :
মোহাম্মদ নাইম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান (উইকেট কিপার), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

এবিএস