ইসরাইলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারতের ফুটবল দল। আগামী অক্টোবরে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
আগামী ৬ ও ৯ অক্টোবর ফিফা র্যাঙ্কিংয়ে ৮৫তম স্থানে থাকা দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ভারত। তবে ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
র্যাঙ্কিংয়ের ১৫১তম স্থানে থাকা ভারত সর্বশেষ ২০১৩ সালের ফেব্রুয়ারিতে কোচিতে সদ্য এএফসি চ্যালেঞ্জ কাপ বিজয়ী দলটির মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে ভারত ২-৪ ব্যবধানে পরাজিত হয়।
ঢাকা, ৬ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





