ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। আগামী মাস থেকে শুরু হবে দায়িত্ব।
গত মৌসুমে দিল্লির হয়ে অসাধারণ খেলেছেন ডুমিনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার টোয়েন্টি ২০ দলের অধিনায়ক হিসেবেও নিয়োগ পেয়েছেন তিনি।
দিল্লির অধিনায়ক হওয়ার পর এক বিবৃতিতে ডুমিনি বলেছেন, ‘কর্তৃপক্ষ অধিনায়ক হিসেবে আমাকে বেছে নেওয়ায় ভাল লাগছে। আশা করি, আসন্ন মৌসুমে ভাল করবে দল।’
ইআর





