ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকেল সাড়ে তিনটায়। কিন্তু কার্ডিফের বৃষ্টি ওসব মানতে রাজি হয়নি।
এখনো টস হতে পারেনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ইলশেগুঁড়ি বৃষ্টি চলছে কার্ডিফে।
লন্ডনের স্থানীয় সময় ১টা ৫৭ মিনিটে ম্যাচ রেফারি মাঠ পরিদর্শন করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। আজ বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ছিল। ত্রিদেশীয় সিরিজ জয়ের খুব ফুরফুরে মেজাজে ছিলেন টাইগাররা। এ ম্যাচ নিয়েও খুব আশাবাদী ছিল বাংলাদেশ দল।
রোববার সকাল থেকেই কার্ডিফের আকাশ ছিল মেঘলা। মাঝে কিছুক্ষণ সূর্যের দেখা মিললেও শেষ পর্যন্ত বৃষ্টির কাছেই হার মানতে হয়। স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল, বিকেল নাগাদ বৃষ্টি থেমে যেতে পারে।
আর সেই ভবিষ্যদ্বাণী মাথায় নিয়ে পিছিয়ে দেয়া হয় ম্যাচের সময়। কার্টেল ওভারে ২০ ওভারের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া অফিসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বৃষ্টি।
যার ফলে দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। এর ফলে পরাজয়ের বৃত্তে বন্দী থেকেই শেষ হল পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি। অন্যদিকে, বৃষ্টি বাধায় নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ঝালিয়ে নেওয়ার সুযোগ হারাল বাংলাদেশ।
এএস





