ওয়ার্ল্ড টি-টোয়েন্টি চলাকালীন সময়ে আহমেদ শেহজাদ ও উমর আকমল শৃঙ্খলাবিরোধী কর্মকান্ড করেছেন এমনটাই দাবি ওয়াকারের।
শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের জন্য পাকিস্তান জাতীয় দলের ওপেনার আহমেদ শেহজাদ ও উমর আকমলকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই দাবি করেছে দেশটির কিছু সংবাদমাধ্যম।
চলমান টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর দলের সার্বিক বিষয় নিয়ে পিসিবির কাছে প্রতিবেদন জমা দেন দলটির কোচ ওয়াকার ইউনিস।
এ প্রতিবেদনে উঠে আসে পাকিস্তান দলের, এশিয়া কাপে ও টি-টোয়েন্টি বিশকাপে ব্যার্থতার কারণ। সে সাথে দলীয় অধিনায়ক ও খেলোয়াড়দের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ও তুলে ধরা হয়।
প্রতিবেদন সম্পর্কে ওয়াকার বলেন, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, এশিয়া কাপেও আফ্রিদি একেবারেই সিরিয়াস ছিলেন না। শুধু তাই নয়, দলের অনুশীলন ও মিটিংয়েও সবসময় থাকতেন না আফ্রিদি।
এর ফলে দলের দুই সিনিয়র ক্রিকেটার শেহজাদ ও উমর আকমল যথেচ্ছা শৃঙ্খলা ভেঙেছেন।
এসএম





