টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। এরইমধ্যে সেমিফাইনালে স্থান করে নিয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালের আগে আর মাত্র চারটি ম্যাচ হবে, সবমিলে বিশ্বকাপ শেষ হতেই আর বাকী আছে মাত্র সাতটি ম্যাচ। শেষ বেলায় এসে তাই দলগুলোর প্রাপ্তী অপ্রাপ্তীর হিসাব মেলানো শুরু হয়েছে।

৩ এপ্রিল কার হাতে বিশ্বকাপ উঠবে, তা নিয়ে জল্পনা-কল্পনার আগেই নিজেদের পারফরম্যান্স নিয়ে চুলছেড়া বিশ্লেষণ শুরু করেছে দলগুলো। আজকের ম্যাচ খেলে বিদায় নিবে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে সত্যিই মনে রাখার মতো কিছু স্মৃতি নিয়ে ফিরবে বাংলাদেশ।

কিন্তু সবগুলো দল যে এমন সুখস্মৃতি নিয়ে ফিরতে পারছে তা নয়। এমনকি টুর্নামেন্টে এখনো টিকে থাকলেও স্বাগতিক ভারতেরই নেই মনে রাখার মতো তেমন কোনো স্মৃতি। বাছাইপর্ব থেকে শুরু করে মূল পর্বে এখন পর্যন্ত হওয়া ম্যাচগুলো শেষে বিষয়টি পরিষ্কার যে এবারের বিশ্বকাপে বলার মতো কোনো ব্যক্তিগত পারফরমার নেই ভারতের।

বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান কিংবা সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষ দশে নেই কোনো ভারতীয়। বিষয়টি অবাক করার কি-না তা অবশ্য তর্কসাপেক্ষ। সেই বিতর্কে না গিয়ে চলুন চিনে নেয়া যাক শুক্রবার পর্যন্ত টি-২০ বিশ্বকাপে সেরা পারফরমারদের-

 

সর্বোচ্চ রান সংগ্রহক

 ১) তামিম ইকবাল (বাংলাদেশ)- ৬ ম্যাচে ৫ ইনিংসে ২৯২ রান।

 ২) মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান) - ৬ ম্যাচে ৬ ইনিংসে ১৯৮ রান।

 ৩) কুইন্টন ডি'কক (দক্ষিণ আফ্রিকা)- ৩ ম্যাচে ৩ ইনিংসে ১৪৪ রান।

 ৪) জো রুট (ইংল্যান্ড) - ৩ ম্যাচে ৩ ইনিংসে ১৪৩ রান।

 ৫) সাব্বির রহমান (বাংলাদেশ) - ৭ ম্যাচে ৬ ইনিংসে ১৩৫ রান।

 ৬) সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৭ ম্যাচে ৬ ইনিংসে ১২৭ রান।

 ৭) মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) - ৩ ম্যাচে ৩ ইনিংসে ১২৫ রান।

 ৮) আসগর (আফগানিস্তান) - ৬ ম্যাচে ৫ ইনিংসে ১২৫ রান।

 ৯) নুর আলি জারদান (আফগানিস্তান)- ৬ ম্যাচে ৬ ইনিংসে ১২৪ রান।

 ১০) শামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান) - ৬ ম্যাচে ৪ ইনিংসে ১২১ রান।

 

সর্বোচ্চ উইকেট শিকারি

 ১) মোহম্মদ নবী (আফগানিস্তান) - ৬ ম্যাচে ১০ উইকেট।

 ২) সাকিব আল হাসান (বাংলাদেশ) - ৭ ম্যাচে ১০ উইকেট।

 ৩) রশিদ খান (আফগানিস্তান)- ৬ ম্যাচে ৯ উইকেট।

 ৪) স্যান্টেনার (নিউজিল্যান্ড) - ৪ ম্যাচে ৮ উইকেট।

 ৫) জেমস ফকনার (অস্ট্রেলিয়া) - ৩ ম্যাচে ৭ উইকেট।

 ৬) ভ্যান ম্যাকেরেন (নেদারল্যান্ড) - ৩ ম্যাচে ৬ উইকেট।

 ৭) ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) - ৩ ম্যাচে ৬ উইকেট।

 ৮) আল আমিন হোসেন (বাংলাদেশ) - ৭ ম্যাচে ৬ উইকেট।

 ৯) ইস সোধি (নিউজিল্যান্ড) - ৪ ম্যাচে ৫ উইকেট।

 ১০) জাম্পা (অস্ট্রেলিয়া) - ৩ ম্যাচে ৫ উইকেট।

বোলিংয়ে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়ে ২১তম স্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। আর ব্যাটিংয়ে ৩ ম্যাচের ৩ ইনিংসে ১০২ রান নিয়ে ১৫তম স্থানে রয়েছেন বিরাট কোহলি। সূত্র: জিনিউজ

ওএফ