নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওই স্কোয়াডে ফিরেছেন জাকের আলী অনিক ও সৌম্য সরকার। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন মুশফিক হাসান।

এছাড়া সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকের পাশাপাশি পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরীকে রাখা হয়েছে।

তবে দলে নেই লিটন দাস, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

আগামী ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছিল ২০০৩ সালে। প্রায় ২৩ বছর পর সেখানে আবারো টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা।

টেস্ট স্কোয়াডের ১৫ সদস্য:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।

এস