ত্রিদেশীয় টি-২০ সিরিজের লীগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
শনিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ ওভারে বিনা উইকেটে ৭৫ রান তুলে ফেলেছিল আফগানিস্তান।
কিন্তু আফিফ হোসেন ধ্রুব দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ২০ ওভারে আফগানিস্তানকে ১৩৮/৭ এর বেশি তুলতে দেয়নি বাংলাদেশ।
৩ ওভারে এক মেডেনসন মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন আফিফ হোসেন। টি-টোয়েন্টিতে এটি তার ক্যারিয়ারসেরা বোলিং। অধিনায়ক সাকিব আল হাসান, সাইফুদ্দিন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান প্রত্যেকে একটি করে উইকেট নেন।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার হযরতুল্লাহ জাজাই। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৯ ও নাজিবুল্লাজ জাদরান করেন ১৪ রান। শেষের দিকে শফিকুল্লাহ শফিক ২৩ রানে অপরাজিত থাকেন।
প্রথম দেখায় আফগানিস্তানের কাছে ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। আগামী মঙ্গলবার ফাইনালে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির হোসেন, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ইনিংস: ১৩৮/৭ (২০ ওভার)
(রহমতউল্লাহ গুরবাজ ২৯, হযরতউল্লাহ জাজাই ৪৭, আসগার আফগান ০, নাজিবউল্লাহ জাদরান ১৪, মোহাম্মদ নবী ৪, গুলবদিন নাইব ১, শফিকুল্লাহ ২৩*, করিম জানাত ৩, রশীদ খান ১১*; মোহাম্মদ সাইফউদ্দিন ১/২৩, শফিউল ইসলাম ১/২৪, সাকিব আল হাসান ১/২৪, মাহমুদউল্লাহ রিয়াদ ০/১৬, মোস্তাফিজুর রহমান ১/৩১, মোসাদ্দেক হোসেন সৈকত ০/১০, আফিফ হোসেন ২/৯)।
এমবি





