ইংল্যান্ড সফরে বাংলাদেশের নেয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল ঢাকায় এসেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার থেকে মিরপুরে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। এদিন হোটেল থেকে ইংল্যান্ড দলের সঙ্গে মিরপুরে যাবেন তিনি।
মূলত নিরাপত্তা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতেই শন ক্যারলের এই সফর।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমরা অবগত রয়েছি শন ক্যারলের সফরের ব্যাপারে। সে ইংল্যান্ডের সঙ্গে থেকে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করবেন।
২০১৫ সালে দুই টেস্টের একটি সিরিজ খেলতে বাংলাদেশ সফরের কথা ছিলো অস্ট্রেলিয়ার।
কিন্তু নিরাপত্তাগত কারণ দেখিয়ে সেষফর বাতিল করে তারা। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ঢাকা সফরের কথা রয়েছে। (সূত্র-ক্রিক ইনফো)
এমবি





