বিশ্বকাপ ক্রিকেট খেলায় কোয়াটার ফাইনাল উঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানিয়ে রাজধানীর বিভিন্ন থানায় আনন্দ মিছিল করেছে ২০ দল ও জামায়াতে ইসলামী।

ধানমন্ডি অঞ্চল:

মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর হাতিরপুলে জাতীয় পতাকাসহ বিশাল আনন্দ মিছিল করেছে ২০ দল ও জামায়াতেইসলামী। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মজলিসে শুরা সদস্য ও ধানমন্ডি থানা আমীর এ্যাডভোকেট জসিমউদ্দিন তালুকদার ও শফিউর রহমান, হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত আমীর আঃ বারি আকন্দের নেতৃত্বে আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নিউমার্কেট থানা সেক্রেটারী হাবিবুর রহমান জাকারিয়া, কলাবাগান থানা সেক্রেটারী শাহেদ আলম, এছাড়া আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ সভাপতি নাজিম উদ্দিন, ঢাকা মহানগরী (পশ্চিম) সেক্রেটারী সাঈদুর রহমান, ঢাকা কলেজ সেক্রেটারী মতিউর রহমান প্রমূখ।

পল্টন:

মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজধানীর বিজয়নগর ও পুরানাপল্টন এলাকায় জাতীয় পতাকাসহ আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী পল্টন থানা। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলমগীর হোসেন, আঃ সাত্তার সুমন, শিবির নেতা মোস্তাফিজ বাবু, হাসান আল বান্না, মোঃ বেলাল হোসেন প্রমূখ।

ডেমরা:

মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর ডেমরা বড়ভাঙ্গা এলাকায় আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী ডেমরা থানা। ঢাকা মহানগরী জামায়াতে মজলিশে শুরা সদস্যহাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতনেতা মোহাম্মদ আলী, মিজানুর রহমান, শফিকুল ইসলাম, আবুল হোসাইন, মির্জা গালিব, এনামুল হক, মোস্তফা কামাল, ওবায়দুল্লাহ প্রমূখ।

শ্যামপুর ও কদমতলী (পশ্চিম):

মঙ্গলবার সকাল ৭টায় রাজধানীর শ্যামপুর বালুর মাঠ এলাকায় আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী শ্যামপুর থানা। জামায়াত নেতারুহুল কুদ্দুসের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুর রহিম, মোঃ মহিউদ্দিন, আব্দুল কাদের, খোরশেদ আলম, ফরিদ হোসাইন প্রমূখ।

শাহজাহানপুর:

মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর শাহজাহানপুরে বুধবারের অবরোধসমর্থনে মিছিল করেছে জামায়াতে ইসলামী শাহজাহানপুর থানা। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শাহজাহানপুর থানা সেক্রেটারী মোঃ সাঈদুর রহমান মোঃ মুহিব্বুল্লাহ, তারেক আবদুল্লাহ, ইকবাল হোসেন, শহিদুল ইসলাম, সরোয়ার হোসেন প্রমূখ।

এসএইচ