হঠাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত হয়েছেন মুমিনুল হক সৌরভ।

আজ বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়। তবে সেখানে ছিলেন না মুমিনুল হক। পরে তার নাম অন্তর্ভূক্ত করা হয়।

মুমিনুল হক প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন। দলের বিপর্যয়ে হাল ধরে ৭৭ রান করেন। যদিও দ্বিতীয় ইনিংসে কোনো রান করতে পারেননি এই বামহাতি ব্যাটসম্যান। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হন তিনি।

মুমিনুল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে বল হাতে ছিলেন উজ্জ্বল। ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।

বাংলাদেশের ব্রাডম্যান খ্যাত মুমিনুল টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে সুপরিচিত।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুমিনুল হক।

এমবি